শর্তাবলী
1. আপনার অ্যাকাউন্টের তথ্য (লগইন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড) কারও সাথে শেয়ার করা যাবে না, এটি কেবল একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। আপনি যদি কারও সাথে আপনার অ্যাকাউন্টের (লগইন তথ্য) শেয়ার করেন তবে আপনার অ্যাকাউন্টটি যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনি আর আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবেন না এবং কোর্স গুলোতে অ্যাক্সেস করতে পারবেন না।
2. আপনি যদি আপনার নাম, ইমেইল বা মোবাইল নম্বর হিসাবে কোন ফেক ডাটা ব্যবহার করেন, এবং আমরা সেটা বুঝতে পারি, তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে এবং আপনি আর আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবেন না এবং কোর্সগুলোতে অ্যাক্সেস করতে পারবেন না।
3. কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত যে কোন কোর্স ম্যাটেরিয়ালস যেকোনভাবে ডিস্ট্রিবিউশন সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আমি আশা করি আপনি এরকম কোন কাজ করবেন না যেটা সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করতে পারে। এই কোর্স গুলো তৈরি করতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে, আশা করি আপনি আপনার বিবেচনা বোধ থেকে বিষয়টি বিবেচনা করবেন।
4. কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যে কোনও ভিডিও ডাউনলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আপনাকে বুঝতে হবে যে আমরা যদি ভিডিওগুলি ডাউনলোড করার অনুমতি দিতাম তবে আমরা ডাউনলোড অপশনটি রাখতাম। দয়া করে, পাইরেসি থেকে বিরত থাকুন।
5. অনুগ্রহ করে যেকোনো ফেসবুক পেইজে, ফেসবুক গ্রুপে অথবা পার্সোনাল প্রোফাইলে কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ এবং হিংসাত্মক শব্দ, বাক্য ব্যবহার থেকে বিরত থাকুন। এ ধরণের কাজ করলে আপনাকে গ্রুপ থেকে ব্যান করা হবে এবং আপনি নিজের অ্যাকাউন্টটি ও হারাতে পারেন। আপনার যেকোনো সমস্যা বা ফিডব্যাক দেওয়ার প্রয়োজন হলে আমাদের ইমেইল করুন অথবা WhatsApp এ যোগাযোগ করুন। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
6. ArefinDigital.com থেকে যে কোন কোর্স কেনার ক্ষেত্রে, ধরে নেওয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশন এবং সকল পলিসিগুলো পড়েছেন এবং তাতে সম্মত হয়েছেন। ওয়েবসাইটের নিচের দিকে, ফুটারে, সকল পলিসির লিঙ্ক দেয়া আছে। অনুগ্রহ করে সেগুলোও পড়ে নিন।
7. কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন।
8. আপনি কেবল যেকোন একটা ডিভাইস দিয়েই আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবেন, মাল্টিপল ডিভাইসে লগইন করতে পারবেন না। আমরা আপনাকে রেকমেন্ড করব আপনার কম্পিউটার থেকে লগইন করার জন্য তাহলে ভিডিও গুলো সুন্দরভাবে দেখতে ও প্র্যাকটিস করতে পারবেন।
9. আমাদের প্রি-রেকর্ডেড কোর্সগুলোতে কোন প্রকার সরাসরি লাইভ সাপোর্ট এর ব্যবস্থা থাকছে না। আপনাকে একটি প্রাইভেট গ্রুপে যোগ করে নেওয়া হবে। সেখানে আপনি কোর্স সম্পর্কিত যে কোন প্রশ্ন করতে পারবেন। এক্সপার্ট স্টুডেন্টরা অথবা এডমিন সেখানে উত্তর দেবার চেষ্টা করবেন।
10. টেকনিক্যাল সাপোর্ট (ওয়েবসাইট এর বাগ অথবা লগিন রিলেটেড ইস্যু) এর টাইম সকাল 10 টা থেকে রাত 10 টা পর্যন্ত।
11. আমাদের কোর্সের সময়সীমা লাইফটাইম। অর্থাৎ আপনি একবার কোর্সটি কিনে নিলে, আপনার লাইফটাইম এর জন্য সেই কোর্সটি অ্যাক্সেস করার সুযোগ থাকবে। আপনি চাইলে পরবর্তীতে যেকোন সময় কোর্সটি দেখতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু পরবর্তীতে সার্ভারের খরচ যদি বেড়ে যায় অথবা অন্য কোন কারনে আমরা কোর্সটির লাইফটাইম এক্সেস বন্ধ করার সিদ্ধান্ত নেই, অথবা লিমিটেড সময় পর্যন্ত করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ত নিব আপনাকে সেটি ম্যানে নিতে হবে, কোন আপত্তি করতে পারবেন না।
বিশেষ নোটঃ
দেখুন জন্ম-মৃত্যুর মালিক আল্লাহ্ তায়ালা। কার কখন দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ জানিনা এবং আমার চলে যাওয়ার পর আমার ওয়েবসাইটের কি হবে সেটাও জানিনা। একটা ওয়েব সাইট পরিচালনা করার জন্য ডোমেইন, হোস্টিং এর প্রয়োজন হয় এবং এগুলো মাসে বা বছরে রিনিউ করতে হয় অন্যথায় এগুলো আর কাজ করে না। আল্লাহ্ না করুক আমি মারা গেলে সেটা যদি নিয়মিত পরিশোধ না করা হয় তাহলে সেই ওয়েবসাইটে আর কেউ এক্সেস করতে পারবেন না। কাজেই, লাইফটাইম সাপোর্ট মানে হচ্ছে আমার নিজের লাইফ এবং ব্যবসা থাকা পর্যন্ত। আমার মৃত্যুর পর এই ক্ষেত্রে আমাকে কেউ দায়ী করতে পারবেন না বা আমি দায়ী থাকব না - এই শর্ত যদি মেনে আমাদের কোর্স নিতে চান তাহলে নিতে পারেন, অন্যথায় আমাদের কোর্স না কেনার জন্য অনুরোধ রইল।
জানি উপরের লেখা পড়ে হয়ত অনেকেই অবাক হয়েছেন কিন্তু আমি আমার দিক থেকে সবসময় স্বচ্ছ থাকতে চাই তাই কথাগুলো বলা।
ধন্যবাদ
মোর্শেদুল আরেফিন
প্রতিষ্ঠাতা, আরেফিন ডিজিটাল