আমাদের সম্পর্কে
কেন এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে?
আমাদের এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটি তৈরি করার মূল উদ্দেশ্যে হচ্ছে শুধু থিওরি নয়, প্রাকটিকাল ফুল প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের পিএইচপি এবং লারাভেল শিখানো। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী কোর্স শেষ করার পরও বাস্তবে কোনো প্রজেক্ট তৈরি করতে পারে না, কারণ বেশিরভাগ কোর্সে শুধুমাত্র কোড বা থিওরি শেখানো হয়, কিন্তু বাস্তব ব্যবহারের প্রজেক্ট দেখানো হয় না।
আমরা সেটা পরিবর্তন করতে চেয়েছি।
এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রেন করা যেন তারা কোর্স শেষে শুধু কোড না জানে, বরং চাকরির যোগ্য বা প্রফেশনাল প্রজেক্ট ডেভেলপার হয়ে ওঠে।
আমরা বিশ্বাস করি —
👉 বাস্তব প্রজেক্টের মাধ্যমে শেখাই আসল শেখা।
👉 প্রতিটি কোডের পেছনের লজিক বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
👉 শেখার পর তা প্রয়োগ করতে পারাই সাফল্যের আসল মাপকাঠি।
আমাদের কাছেই কেন শিখবেন?
আমরা শুধুমাত্র কোড শেখাই না —
আমরা শেখাই কিভাবে একজন প্রফেশনাল ডেভেলপার হয়ে উঠতে হয়।
💡 বাস্তব প্রজেক্টে শেখানো হয়:
আমাদের প্রতিটি কোর্সই বাস্তব প্রজেক্ট ভিত্তিক।
আপনি শুধু সিনট্যাক্স নয়, পুরো একটি প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে শিখবেন — যা চাকরিতে বা ফ্রিল্যান্স প্রজেক্টে কাজে লাগবে।
⚙️ Step-by-Step সহজ ব্যাখ্যা:
প্রতিটি বিষয় একদম সহজভাবে, ধাপে ধাপে বোঝানো হয় — যেন একদম নতুনরাও সহজে বুঝে নিতে পারে এবং আত্মবিশ্বাস পায় নিজের কোডে কাজ করার।
🧠 প্র্যাকটিক্যাল জ্ঞান ও প্রজেক্ট একসাথে:
আমরা শুধু দেখাই না কীভাবে কিছু করতে হয়, দেখাই কেন ও কীভাবে তা কাজ করে। তাই আপনি কোড কপি না করে বুঝে লিখতে পারবেন।
👨💻 দীর্ঘ অভিজ্ঞ প্রশিক্ষক:
আমাদের কোর্সগুলো তৈরি করেছেন এমন প্রশিক্ষক যিনি বছরের পর বছর ধরে CodeCanyon, Udemy, এবং বাস্তব ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করেছেন। তিনি জানেন, কোন জিনিস আসলে শেখা দরকার এবং কোনটা শুধু সময় নষ্ট করে।
📦 সোর্স কোড ও রিসোর্স ফাইলসহ:
প্রতিটি প্রজেক্টের সম্পূর্ণ সোর্স কোড, ডাটাবেজ, এবং প্র্যাকটিস ফাইল দেওয়া হয়, যাতে আপনি সহজে অনুশীলন ও কাস্টমাইজ করতে পারেন।
🚀 Career Focused Learning:
আমাদের কোর্সগুলো শুধু শেখার জন্য নয় — তৈরি করা হয়েছে যেন আপনি কোর্স শেষে বাস্তব জব বা ফ্রিল্যান্সিংয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করতে পারেন।
ট্রেড লাইসেন্সঃ
আমাদের ট্রেড লাইসেন্স নম্বরঃ 24/1126