সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আমি, মোর্শেদুল আরেফিন, আরেফিন ডিজিটাল এর প্রতিষ্ঠাতা, নিজেই এই ওয়েবসাইটের সকল কোর্সের ইন্সট্রাকটর। আমি নিজে যত্ন সহকারে আপনাদের জন্য কোর্সগুলো তৈরি করেছি।
কোর্সগুলো আপনাকে চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা (Job-ready skills) অর্জন করতে সাহায্য করবে। তবে, চাকরি পাওয়া আপনার দক্ষতা, ব্যক্তিগত প্রচেষ্টা, পোর্টফোলিও এবং চাকরির বাজারে চাহিদার উপর নির্ভর করে। আমি শিক্ষার্থীদের কর্মসংস্থানমূলক টিপস এবং পোর্টফোলিও তৈরি করতে সহায়তা করে থাকি।
আমার কোর্সগুলো প্রজেক্ট ভিত্তিক এবং এই কোর্সগুলো করে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। মনে রাখবেন, চাকুরী পাবার জন্য বিভিন্ন ধরনের অন্যান্য স্কিলও দরকার হয় যেমন, কমুনিকেশন দক্ষতা, ইংরেজিতে দক্ষতা ইত্যাদি। তাই আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা এই নিশ্চয়তা আমি দিতে পারছি না।
এনরোল করার জন্য, প্রথমে আপনার পছন্দের কোর্সটি কার্টে যোগ করুন। এরপরে মেনু থেকে কার্টে যান এবং Checkout এর বাটনে ক্লিক করুন। SSLCommerz সিলেক্ট করে খুব সহজে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই নির্দিষ্ট কোর্স আপনার ড্যাশবোর্ড যুক্ত হয়ে যাবে এবং আপনি সাথে সাথেই সেটির এক্সেস পেয়ে যাবেন।
প্রতিটি কোর্সের ফি তার নির্দিষ্ট পৃষ্ঠায় উল্লেখ করা আছে। আপনি বিকাশ, নগদ, রকেট, ডেবিট/ক্রেডিট কার্ড এবং ব্যাংক ট্রান্সফার সহ বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
এটি কোর্সের উপর নির্ভর করে। কিছু কোর্সের জন্য প্রাথমিক ধারণা প্রয়োজন হতে পারে, যা কোর্সের বর্ণনায় উল্লেখ করা থাকে। তবে বেশিরভাগ বেসিক কোর্স শূন্য থেকে শুরু করার জন্য তৈরি করা হয়েছে, তাই পূর্ব অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই।
হ্যাঁ। আমাদের সমস্ত ক্লাস রেকর্ড করা ভিডিও লেকচার (Recorded Video Lectures) আকারে দেওয়া হয়, যা আপনি দিনের যেকোনো সময়, আপনার নিজস্ব সুবিধামত সময়ে দেখতে পারবেন। লাইভ সেশন থাকলে তার সময়সূচি আগে থেকে গ্রুপে (ফেসবুক গ্রুপ) জানিয়ে দেওয়া হয়।
আপনি যেকোনো সমস্যার জন্য WhatsApp এ মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি সুবিধামত সময়ে সেটার উত্তর দিব। অথবা আপনি চাইলে ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের সকল নম্বর ও ঠিকানা যোগাযোগ এর পেজে (Contact Page) দেওয়া আছে।
এনরোল করলে আপনি সাধারণত লাইফটাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। তবে কিছু শর্ত সাপেক্ষে এটি ভিন্ন হতে পারে। আপনি আমাদের পলিসি পেজ থেকে এটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
হ্যাঁ। আমরা আমাদের কোর্সের বিষয়বস্তু নিয়মিত আপডেট করার চেষ্টা করি।